Changetv.press এক ফোঁটা হলুদও নেই
প্রচ্ছদ ভিডিও জাতীয় রাজনীতি আন্তজাতিক তথ্য প্রযুক্তি সারাদেশ ক্যাম্পাস বিনোদন খেলাধুলা মিডিয়া

সকল সংবাদ বিভাগ

ঢাকা •
বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬
বঙ্গাব্দঃ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | হিজরিঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ

Change24 TV
নিউজ প্রকাশের তারিখ : Nov 1, 2026 ইং
ফন্ট:
ছবির ক্যাপশন: চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ ছবির ক্যাপশন: চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল, সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত আমদানিকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটিতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকতে যাচ্ছে। এর ফলে সারা দেশে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। বর্তমানে পেট্রোবাংলার দুটি টার্মিনাল মিলিয়ে দৈনিক ১০৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতা থাকলেও নিয়মিত ৯২ কোটি ঘনফুট সরবরাহ করা হয়। তবে সামিটের টার্মিনাল বন্ধ থাকায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ ৬০ কোটি ঘনফুটে নেমে আসবে। সাময়িক এই অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, দেশে বর্তমানে দৈনিক গ্যাসের মোট চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, যার বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে আসে ১৬০ কোটি ঘনফুট এবং বাকিটা পূরণ হয় এলএনজি আমদানির মাধ্যমে। মহেশখালীর টার্মিনালে এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং আবাসিক খাতে গ্যাস সংকট আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের এই টার্মিনালে অনুরূপ রক্ষণাবেক্ষণ কাজ পরিচালিত হয়েছিল।





ইত্তেফাক


নিউজটি পোস্ট করেছেন : Change24 TV

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ